আজ সকালেই শেষ হলো নির্বাচনী প্রচারণা

Thumbnail image

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্বে সংসদ নির্বাচনের প্রচার বন্ধ করতে হয়। এবারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। তার ৪৮ ঘণ্টার আগে বলতে বোঝায় ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা। অর্থাৎ এই সময়ের মধ্যে সব প্রার্থীর সব ধরনের প্রচার শেষ। গত ২২ ডিসেম্বর থেকে এবারের জন্য ২০ দিনের প্রচারের সুযোগ পেয়েছিল ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনে রাজনৈতিক দলের প্রচার ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় বন্ধ হবে, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে।

এদিকে গতকাল রাত নয়টায় কুমিল্লা নগরের দেশওয়ালীপট্টি এলাকায় সর্বশেষ নির্বাচনী সভা করেন মনিরুল হক চৌধুরী। জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদও প্রচারণায় ছিলেন দিনভর। গতকাল তিনি নগরে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল করেন। নির্বাচন উপলক্ষে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা কুমিল্লায় এসেছেন। তাঁরা একেকটি আসনে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত