• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

মহাসড়কে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন, লাফিয়ে নামলেন চালক-যাত্রী

মোহাম্মদ শরীফ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৫
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৬
logo

মহাসড়কে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন, লাফিয়ে নামলেন চালক-যাত্রী

মোহাম্মদ শরীফ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৫
Photo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অহরহ চলছে সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার পরিবহন। এতে করে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আজ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের আমতলী এলাকায় হঠাৎ একটি সিএনজি অটোরিকশায় আগুন ধরে যায়। মুহূর্তেই ছাই হয়ে যায় অটোরিকশাটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কুমিল্লা শহর অভিমুখী একটি চলন্ত সিএনজি অটোরিকশায় আচমকা আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে চারদিকে দৌড়াতে থাকেন যাত্রীরা। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন।

চোখের সামনেই ছাই হয়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। পাশে থাকা দোকানিরা দুই থেকে তিনটি অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অটোরিকশাটি কয়লা হয়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি অটোরিকশার গ্যাস লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, দুপুর নাগাদ একটি সিএনজি অটোরিকশায় আগুন লেগেছে শুনেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চালক ও যাত্রীরা নিজেরা আগুন নিভিয়েছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৮

২

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য

৩

মহাসড়কে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন, লাফিয়ে নামলেন চালক-যাত্রী

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

৫

আন্তঃবিভাগ ফুটবলে হ্যাটট্রিক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

সম্পর্কিত

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৮

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৮

৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য

৪ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

১৯ ঘণ্টা আগে