নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় নির্বাচনী মাঠে উত্তাপ ছড়িয়েছেন বিএনপির ১০ প্রার্থী। ইতিমধ্যে তাঁরা নির্বাচনী এলাকায় পথসভা, নির্বাচনী সভা, অফিস উদ্বোধন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল, লিফলেট বিতরণ, গণসংযোগ, সমাবেশ, আনন্দ মিছিল ও দলীয় কর্মসূচি পালন করে আসছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। বিএনপির প্রার্থীদের ঘিরে প্রতিটি নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। পাড়া মহল্লায় উঠোন বৈঠক ও চায়ের দোকানে তাঁদের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য- বিএনপি শিক্ষিত, ত্যাগী ও পরীক্ষিত রাজনীতিবিদদের দলীয় মনোনয়ন দিয়েছে। তাঁরা প্রত্যেকেই সুষ্ঠু ভোটে জয়ী হতে পারেন। তবে দক্ষিণ কুমিল্লার একটি আসনে বিএনপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে পারে। ওই আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে পুরো জেলার নেতাকর্মীরা তৎপর আছেন।
কুমিল্লায় বিএনপির ১০ প্রার্থী হলেন- কুুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে জসিম উদ্দিন, কুমিল্লা-৬(আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮( বরুড়া) আসনে জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে আব্দুল গফুর ভূঁইয়া ও কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসনে মো. কামরুল হুদা।
জানা গেছে, কুমিল্লা জেলায় মোট ১১ টি আসন। এ পর্যন্ত ১০ টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে ৩ নভেম্বর নয়টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। ৪ ডিসেম্বর আরও একটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। কেবল কুমিল্লা-৭( চান্দিনা) আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
বিএনপি কুমিল্লা-৭ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে ছেড়ে দেবে। এলডিপি বিএনপির আন্দোলনের সহযোদ্ধা। রেদোয়ান বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত লোকও। এই কারণে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দল এখনও প্রার্থী ঘোষণা করেনি।
কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন,‘ বিএনপিকে ভোট দেওয়ার জন্য ভোটারেরা মুখিয়ে আছেন। কুমিল্লায় ধানের শীষের গনজোয়ার। দল ভালো প্রার্থী দেওয়ায় মানুষ বিএনপির পক্ষে আওয়াজ তুলেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, কুমিল্লা আগে থেকেই বিএনপির দুর্গ। ধানের শীষের পক্ষে আমরা সবাই কাজ করছি। সব আসনে ধানের শীষ জিতবে।