কুমিল্লা শিক্ষাবোর্ডের দুইটি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক হয়েছেন কাজী আপন তিবরানী। উপ পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) হয়েছেন মো. মাহমুদুল ইসলাম। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

কাজী আপন তিবরানী কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ছিলেন। বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেনকে সরিয়ে তাঁকে ওই পদে দেওয়া হয়। আক্তারকে কুমিল্লা সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগে সংযুক্ত করা হয়। মো. মাহমুদুল ইসলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁকে তিবরানীর পদে পদায়ন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত