• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ার পাঠানপাড়ায় তথ্য আপাঃ প্রকল্পের উঠান বৈঠক

মোহাম্মদ মাসুদ মজুমদার :
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৪: ২০
logo

Photo

কুমিল্লার বরুড়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে তথ্যের সম্ভার নিয়ে আসা তথ্য আপার উঠান বৈঠক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এবং উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে এ উপজেলার বিভিন্ন গ্রামে মহিলাদের বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক এ উঠান বৈঠক অনুষ্ঠান হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় বরুড়া উপজেলার পাঠানপাড়ায় প্রজন্ম পল্লী পাঠাগার ও সাংস্কৃতিক জাদুঘর প্রাঙ্গণে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা কাজল রেখা এর সভাপতিত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নু এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসরিন সুলতানা তনু, বিসিআইসির সাবেক কর্মকর্তা ফারুকুল ইসলাম, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সরকারি অধ্যাপক সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, প্রজন্ম পল্লী পাঠাগার ও সাংস্কৃতিক জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক তুহিন আহম্মেদ প্রজন্ম প্রমুখ।

উঠান বৈঠকে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা: কাজল রেখা অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের নিকট তথ্য আপাঃ প্রকল্পের উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মহিলাদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্যকেন্দ্রে এসে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার ও কৃষি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে উপজেলা তথ্যসেবা কেন্দ্র। প্রতিদিনই উপজেলার কোনো না কোনো গ্রামে গিয়ে ঐ এলাকার মহিলাদের মাঝে ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে উপজেলা তথ্যসেবা কেন্দ্র।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তথ্য আপা প্রকল্প নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নকে আরো ত্বরান্বিত করবে। বাল্য বিবাহ রোধ, অর্থনৈতিক উন্নতি অর্জনে নারীর ভুমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নারীর অবদানসহ বিভিন্ন দিক নির্দেশনা ও সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাল্য বিবাহ রোধে নারীদেরই এগিয়ে আসতে হবে।তিনি গ্রাম্য নারীদের আধুনিক নাগরিক সেবা গ্রহনে এগিয়ে আসার আহ্বান জানান। জরুরী কল সেন্টারে কল করে নারীর প্রতি যেকোন প্রকার সহিংসতা রোধে এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত নারীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা সহকারী শাহজাদী আক্তার, তথ্য সেবা সহকারি ফারজানা আক্তার, সাবেক প্রধান শিক্ষক স্মৃতি রানী বর্মন শিলা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

১২ ঘণ্টা আগে