• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ার শ্রীপুর-বটতলি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

এমডি আজিজুর রহমান, বরুড়া
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০২
logo

Photo

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের শ্রীপুর থেকে বটতলি পর্যন্ত ৩ দশমিক ৩ কিলোমিটার সড়ক সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ওই সড়ক হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে ব্যবহৃত এইচবিএম (হেরিংবোন/ইটের সলিং) অংশে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া সাব-বেইজে ব্যবহৃত ইটের টুকরো (আদলাতে) তিন নম্বর ইট লাগানো হয়েছে।

অভিযোগ রয়েছে, সড়কের বেড থেকে পুরোনো ইটের খোয়া উঠিয়ে পুনরায় কাজে ব্যবহার করা হচ্ছে। রোলার দিয়ে চাপ দেওয়ার সময় নিম্নমানের এসব উপকরণ ভেঙে রাবিশে পরিণত হচ্ছে বলেও স্থানীয়রা দাবি করেন। বিশেষ করে জলাবদ্ধ বা নিচু অংশে তুলনামূলক বেশি পরিমাণে তিন নম্বর ইটের কণা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সহকারী প্রকৌশলী মাসুম খান বলেন, কাজের ধরণ অনুযায়ী সবকিছু ঠিকঠাকভাবেই করা হচ্ছে। তিনি নির্মাণকাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।

ঠিকাদার জসিম উদ্দিন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, সংস্কারকাজ নিয়ম অনুযায়ীই করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ চলমান থাকতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শন ও নির্মাণসামগ্রীর মান পরীক্ষা করা হলে সড়কটির স্থায়িত্ব ও কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

২

বরুড়ার শ্রীপুর-বটতলি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

৩

নগরের অধিকাংশ নির্মাণাধীন ভবনে এডিস মশার উপদ্রব

৪

মাধবপুরে মুহাম্মদ আবু তাহের স্মরণে আলোচনা সভা

৫

চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

সম্পর্কিত

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

২ ঘণ্টা আগে
নগরের অধিকাংশ নির্মাণাধীন ভবনে এডিস মশার উপদ্রব

নগরের অধিকাংশ নির্মাণাধীন ভবনে এডিস মশার উপদ্রব

২ ঘণ্টা আগে
মাধবপুরে মুহাম্মদ আবু তাহের স্মরণে আলোচনা সভা

মাধবপুরে মুহাম্মদ আবু তাহের স্মরণে আলোচনা সভা

১ দিন আগে