• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

আরও অন্তত একমাস বন্ধ থাকবে বরুড়ার প্রধান সড়ক

এভাবে সড়ক বন্ধ করে দিয়ে অতীতে নির্মাণ কাজ হয়নি

গাজীউল হক সোহাগ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১: ৩৬
logo

আরও অন্তত একমাস বন্ধ থাকবে বরুড়ার প্রধান সড়ক

গাজীউল হক সোহাগ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১: ৩৬
Photo

কুমিল্লার লালমাই থেকে বরুড়া বাজার- ঝলম হয়ে জগৎপুর পর্যন্ত ৩২ কিলোমিটার এ কে এম আবু তাহের সড়ক। ওই সড়কের বরুড়া খাদ্য গুদাম এলাকা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস পর্যন্ত ১ হাজার ৫০০ মিটারের ( দেড় কিলোমিটার) আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে গত ১৮ সেপ্টেম্বর। এরপর থেকে বরুড়া উপজেলা সদরে প্রবেশ করতে পারছে না কোন যানবাহন। প্রায় দুই কিলোমিটার এলাকা হেঁটে গন্তব্যে পৌঁছতে হয়। নির্মাণ কাজের কারণে গত একমাস এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সওজের প্রকৌশলীরা জানিয়েছেন, আরও অন্তত এক থেকে দেড়মাস বন্ধ থাকবে বরুড়া বাজার সড়ক। এতে করে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় ক্ষুদ্ধ এলাকাবাসী ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এভাবে সড়ক বন্ধ করে দিয়ে অতীতে কোন নির্মাণ কাজ হয়নি। এটি উপজেলা সদরে যোগাযোগের একমাত্র সড়ক। নেই কোন বিকল্প সড়কও। কয়েক কিলোমিটার অদূরের সড়কগুলোও ভাঙাচোরা ও খানাখন্দে ভরা।

গতকাল সোমবার বেলা ১১ টায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার উপ সহকারী প্রকৌশলী (সড়ক শাখা-১) সুমন চন্দ্র দাস জানান, বরুড়া ও ঝলম বাজারে আরসিসি ঢালাই ও নালার নির্মাণ কাজ শুরু হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বরুড়া খাদ্যগুদাম এলাকা থেকে কাজ শুরু হয়েছে। এটি বরুড়া ফায়ার সার্ভিস এলাকা পর্যন্ত চলবে। ১৫০০ মিটার অংশে আরসিসি ঢালাই হবে। একই সঙ্গে একপাশে নালা হবে। এই সড়কের প্রস্থ ১৮ ফুট। এ পর্যন্ত ১১০০ মিটারের কাজ হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ। ১৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ওই কাজ হচ্ছে। বরুড়ার কাজ শেষ হলে ঝলম বাজারে ২৫০ মিটার আরসিসি ঢালাই ও নালার কাজ প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শুরু হবে।

সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান বলেন, আরও অন্তত এক থেকে দেড় মাস সময় লাগবে বরুড়া বাজারের অংশের কাজ শেষ হতে। নির্মাণ কাজের জন্য যান চলাচল বন্ধ।

সরেজমিনে বরুড়া খাদ্যগুদাম এলাকা থেকে বরুড়া মধ্য বাজার পর্যন্ত দুইবার পায়ে হেঁটে দেখা গেছে, শত শত মানুষ ব্যাগ হাতে নিয়ে উপজেলা কমপ্লেক্স, হাসপাতাল ও বরুড়া বাজারে যাচ্ছেন। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে। বরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পর্যন্ত আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। চলছে নালার কাজও। মানুষ খাদ্যগুদাম এলাকা পার হয়ে বলাকা বাস ও সিএনজিচালিত অটোরিকশা করে কুমিল্লা যাচ্ছেন।

বরুড়া বাজারের ব্যবসায়ী মো. আজিজ মিয়া বলেন, অতীতে কোনদিন এভাবে সড়ক বন্ধ করে নির্মাণ ও সংস্কার কাজ হয়নি। এই ভোগান্তির দ্রুত সুরাহা দরকার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

২

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

৩

ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরাকে ফোন দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

৪

সংস্কারের পর নরসিংহ বিগ্রহ মন্দিরের উদ্বোধন

৫

সচেতন রাজনৈতিক ফোরামের উদ্যোগে মে দিবস পালন

সম্পর্কিত

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

৪ ঘণ্টা আগে
বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

৫ ঘণ্টা আগে
ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরাকে ফোন দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরাকে ফোন দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

৬ ঘণ্টা আগে