• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

জাকারিয়া তাহের সুমন মন্ত্রী হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৫২
logo

জাকারিয়া তাহের সুমন মন্ত্রী হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৫২
Photo

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রী হচ্ছেন। আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা শহর ও বরুড়া নির্বাচনী এলাকায় এ খবর ছড়িয়ে পড়ে।

জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১ টি সংসদীয় আসনে একমাত্র বিএনপির জাকারিয়া তাহের সুমনই কোন ভোটকেন্দ্রে হারেননি। কুমিল্লা-৮ (বরুড়া) আসনের ১০৫ টি ভোটকেন্দ্রের সব কয়টিতেই তিনি জয়ী হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জাকারিয়া তাহের সুমন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মু. শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। সুমন এক লাখ ২৪ হাজার ৮৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সুমন এ নিয়ে দুইবার সংসদ সদস্য হয়েছেন। ২০০৮ সালে আসন পুনর্বিন্যাসে নির্বাচনী এলাকা বাড়ে। তখন সদর দক্ষিণের বিএনপির এক নেতা ও বরুড়া উপজেলা বিএনপির একটি ছোট্র অংশের প্রকাশ্যে ও নিরবে বিরোধিতার কারণে তিনি ২০ হাজার ভোটের ব্যবধানে ফেল করেন। ২০১৮ সালে দিনের ভোট আগের রাতে হয়ে যাওয়ায় তিনি ফেল করেন। ২০০৪ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

জানতে চাইলে জাকারিয়া তাহের সুমন বলেন, আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গেছেন। মহিলারা আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়েছেন। সনাতন ধর্মাবলম্বীরা আমাকে ভোট দিয়েছেন। দলমত নির্বিশেষে ভোট পেয়েছি। সবাই সম্মিলিতভাবে পরিশ্রম করায় কোনকেন্দ্রে হারিনি। এটা একদিনের অর্জন নয়। গত ৩৫ বছর ধরে বরুড়ার মাটিতে আমাদের কাজ চলছে। আগামীতেও এটা ধরে রাখতে হবে। দলের জন্য কাজ করেছি। দল আমাকে যে দায়িত্ব দেবে, সে দায়িত্ব পালন করব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

১১ ঘণ্টা আগে