• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

তিতাসে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৪২
logo

Photo

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। আজ শনিবার বিকেল চারটায় গৌরীপুর-হোমনা সড়কের কলাকান্দি গ্রাম সংলগ্ন মাঠে দলে দলে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় তারা অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে শিক্ষামন্ত্রী করার দাবি তুলেন।

সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সারা বাংলাদেশের শিক্ষক সমাজের পরিচিত ও প্রিয়মুখ। বিগত সময়ে দেখেছি শিক্ষা ও শিক্ষকদের জন্য তিনি দিনের পর দিন পরিশ্রম করে গেছেন। আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শিক্ষামন্ত্রী করা হোক এটা হোমনা ও তিতাসবাসীর দাবি।

এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোসেন মোল্লা বলেন, হোমনা ও তিতাসবাসী একজন যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছে। আমরা আশা করছি, নতুন সরকার আমাদের এই আসনে একজন মন্ত্রী দিবেন। আগে ড. খন্দকার মোশাররফ হোসেন ও এম.কে আনোয়ার এই আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়ে সংসদে মন্ত্রী হয়েছে। তাই আমাদের একটাই দাবি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে যেন শিক্ষামন্ত্রী দেওয়া হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দল আমাকে যে দায়িত্ব দিবে আমি তা আমার সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। তিতাসে রাস্তাগুলো অনেক খারাপ, এগুলো সংস্কার করে আধুনিকায় করতে হবে। এখানে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরী করতে যেন দূরের শিক্ষার্থীরা এসে এখানে লেখাপড়া করতে পারে। যদি গ্যাস সংযোগ চালু হয় তাহলে অবশ্যয় তিতাস ও হোমনাবাসীকে গ্যাস সংযোগ দিতে হবে। গৌরীপুর-হোমনা সড়ককে চার লেনে করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৬৭ হাজার ৭৭৭ জন। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৬ হাজার ৫৭৬টি। বাতিলকৃত ভোট ৪ হাজার ৬৭৫টি। এতে (পোস্টাল ব্যালটসহ) ধানের শীষ প্রতীকে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া পেয়েছেন ৭৭ হাজার ৩৭ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জি. আব্দুল মতিন খান পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট। অর্থাৎ ১৩ হাজার ৯৯২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

২

কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

৩

ফুটপাত দখলে নীরব প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ

৪

ব্রাহ্মণপাড়ায় ৬ জন গ্রেপ্তার, ১১ মাসের শিশু উদ্ধার

৫

শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে বিশ্ববিদ্যালয় প্রশাসন

সম্পর্কিত

সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

৮ ঘণ্টা আগে
কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

৯ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে