• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৭: ৫৫
logo

Photo

কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুল্লাহ সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা।

বাসটির চালক ও মালিক মনির হোসেন জানিয়েছেন, স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন।

এদিকে, নিহত হেলপার সবুজের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা আবদুল জলিল। তিনি জানান, নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও আর্থিক সহায়তা দেওয়া হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের হেলপার নিহত হয়েছেন। মরদেহসহ বাসটি থানায় নিয়ে আসা হবে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত

২

প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত

৩

শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় , প্রাণ চাঞ্চল্য

৪

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

৫

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

সম্পর্কিত

প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত

৭ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে
চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

২১ ঘণ্টা আগে