অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ টুটুল(২৯) নামে এক চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত ব্যক্তির মামা মোঃ খোরশেদ আলম। রোববার(৮ জুন) রাত আনুমানিক ৮ টায় উপজেলার শিদলাই ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত টুটুল মামা মোঃ খোরশেদ আলম জানান, পেশায় একজন অটোরিকশা চালক। টুটুল দীর্ঘ প্রায় ২৮/৩০ বছর যাবৎ সে মামা বাড়িতে থাকতেন। তার বাড়ি উপজেলা দুলালপুর ইউনিয়নের সিঙ্গারছড়া।

রোববার রাতে সিরাজ মাস্টারের বাড়িতে গ্যারেজে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎতায়িত হয়ে গাড়ীর পাশে পড়ে ছিল৷ অন্য অটোরিকশা চালকরা গাড়ী চার্জ দিতে গিয়ে টুটুল কে নিচে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক টুটুলকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়৷ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ তদন্ত টমাস বড়ুয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও লাশ বাড়িতে আনা হয় নি। সম্ভবত স্বজনরা হাসপাতাল থেকে লাশ নিয়ে আসতেছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত