কুমিল্লায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ১৬: ১২
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মো. জিহাদ ও মো. রায়হান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২০ মে ) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদের বয়স ৫ ও রায়হানের সাড়ে ৩ বছর। জিহাদ ওই এলাকার জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান নানা বাড়িতে বেড়াতে এসেছিল। তারা সম্পর্কের মামা-ভাগনে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। কিছুসময় পর তাদেরকে উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের সম্প্রতি মাটি কেটে তৈরি করা ডোবায় বৃষ্টির জমা পানিতে তাদের খোঁজ করলে সেখানে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, পানিতে পড়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত