ব্রাহ্মণপাড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসতঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. মারুফ হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটেছে। মো. মারুফ হোসেন ওই এলাকার নসুর উদ্দিনের বাড়ির প্রয়াত মমিনুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামে পাইপ ফিটিংসের কাজ করতেন।

তার বড় ভাই শাহজালাল জানান, গত সোমবার রাতে পরিবারের সকলের সঙ্গে খাবার খেয়ে মারুফ তার রুমে ঘুমাতে যান। মঙ্গলবার ঘুম থেকে উঠতে দেরি দেখে তাঁর মা বেলা ১১টার দিকে তাকে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের অন্যান্যদের জানায়। এ সময় তারা ওই ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখে মারুফ বসতঘরের তীরের সঙ্গে ঝুলে আছে। স্বজনরা বিষয়টি থানা পুলিশকে জানায়।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে যুবক আত্মহত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যপারে পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত