নিজস্ব প্রতিবেদক

আদনান আলতাফের লাশ উদ্ধারের ঘটনায় কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থীরা শোকাহত। আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে ভারতীয় শিক্ষার্থীদের বিমর্ষ দেখা গেছে।
চট্টগ্রামে কর্মরত ভারতীয় হাইকমিশনারের সেকেন্ড সেক্রেটারি কনস্যুলার ও শিক্ষা মৃন্ময় কুমার সিং (এম কে সিং) শিক্ষার্থীদের সঙ্গে সম্মেলন কক্ষে বৈঠক করেন।
সেখানে ২১ জন ভারতীয় ছাত্রী ও ২৪ জন ভারতীয় ছাত্র উপস্থিত ছিলেন। তাঁরা আদনান আলতাফের লাশ পুকুরে ভাসতে থাকার ঘটনায় বিষন্ন। ভারতীয় শিক্ষার্থীদের সান্ত্বনা দেন সেকেন্ড সেক্রেটারি ও কলেজ পরিবার।