• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসন সংখ্যাও

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১১: ২৯
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেলে প্রকৌশল অনুষদের অধীনে বিভাগগুলো চালু করা হবে। এতে নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যাও বাড়বে।

গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত এক সভায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবিত বিভাগগুলো হলো—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং রোবোটিক্স।

এর আগে, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির অনুমতি চেয়ে ইউজিসির কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ধারাবাহিকতায় চারটি বিভাগ চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত চারটি বিভাগের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিভাগ চালুর বিষয়ে ইউজিসি প্রাথমিকভাবে আশ্বাস দিয়েছে। এ ছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর সম্ভাবনাও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ইউজিসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিভাগ চালু করার আশ্বাস দিয়েছে। তবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগও চালু হতে পারে।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, আমরা ইউজিসির কাছে চারটি বিভাগ খোলার অনুমতি চেয়েছি। তবে দুটি বিভাগ খোলার মৌখিক অনুমতি পেয়েছি। আরও একটি বিভাগসহ মোট তিনটি বিভাগ চালুর বিষয়ে ইউজিসি একটি কমিটি গঠন করেছে। আমরা আশা করছি, নতুন শিক্ষাবর্ষে তিনটি বিভাগ যুক্ত হবে। যেহেতু কয়েকদিন পরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে, তাই আমরা চাইছি দ্রুত বিভাগগুলোর অনুমোদন হয়ে যাক।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ইউপি নির্বাচন করবেন, তাই খানাখন্দে ভরা সড়ক সংস্কার করলেন প্রবাসী এরশাদ

২

ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে তুলে নিয়ে মারধর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসন সংখ্যাও

৪

আদনান আলতাফের লাশ উদ্ধারের ঘটনায় কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থীরা শোকাহত

৫

আমি এসেছি অন্যান্য শিক্ষার্থীদের মনোবল বাড়াতে: মৃন্ময় কুমার সিং

সম্পর্কিত

ইউপি নির্বাচন করবেন, তাই খানাখন্দে ভরা সড়ক সংস্কার করলেন প্রবাসী এরশাদ

ইউপি নির্বাচন করবেন, তাই খানাখন্দে ভরা সড়ক সংস্কার করলেন প্রবাসী এরশাদ

১০ ঘণ্টা আগে
ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে তুলে নিয়ে মারধর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে তুলে নিয়ে মারধর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

১০ ঘণ্টা আগে
আদনান আলতাফের লাশ উদ্ধারের ঘটনায় কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থীরা শোকাহত

আদনান আলতাফের লাশ উদ্ধারের ঘটনায় কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থীরা শোকাহত

১ দিন আগে