• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

আমি এসেছি অন্যান্য শিক্ষার্থীদের মনোবল বাড়াতে: মৃন্ময় কুমার সিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ২১: ৫৮
logo

Photo

চট্টগ্রামে কর্মরত ভারতীয় হাইকমিশনারের সেকেন্ড সেক্রেটারি কনস্যুলার ও শিক্ষা মৃন্ময় কুমার সিং (এম কে সিং) আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজে আসেন। এ সময় তিনি জম্মু-কাশ্মীরের মেডিকেল শিক্ষার্থী আদনান আলতাফের মা নিঘাত বেগমকে সান্তনা দেন।

একই সঙ্গে ভারতের জম্মু-কাশ্মীর, মেঘালয়, মহারাষ্ট্র, কেরেলা, আসাম, মনিপুর, পশ্চিমবঙ্গ, গুজরাটের যেসব শিক্ষার্থী ইস্টার্ন মেডিকেল কলেজে পড়ে তাঁদের সঙ্গে বৈঠক করেন।

তিনি শিক্ষার্থী, কলেজ অধ্যক্ষ, কলেজের পরিচালক ও বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেন। এরপর তিনি আলাদাভাবে ভারতের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রাবাস ঘুরে দেখেন। যে হোটেলে আদনান সোমবার রাতে ভাত খেয়েছেন, সেই হোটেলে গিয়ে মালিক ও কর্মচারীর সঙ্গে কথা বলেন। এরপর তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম সিং গ্রামের যে পুকুরে আদনান আলতাফের লাশ পাওয়া গেছে সেখানে যান। পরিদর্শন শেষে তিনি নিঘাত বেগমের সঙ্গে কথা বলেন। তাঁকে সান্তনা দেন। যত দ্রুত সম্ভব লাশ দেশে পাঠানোর কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. সেলিম, পরিচালক অধ্যাপক ডা. খোরশেদ আলম কলেজের অধ্যক্ষ মো. জাকিরুল ইসলাম, উপাধ্যক্ষ পিযুষ কর্মকার ও বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান।

জানতে চাইলে মৃন্ময় কুমার সিং বলেন, আমি মূলত এসেছি ভারতের অন্যান্য শিক্ষার্থীদের মনোবল বাড়াতে। তাঁদের পাশে ভারত সরকার আছে, এটা জানাতে। ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে। এই প্রতিষ্ঠান আমার দেশের শিক্ষার্থীদের বিষয়ে খুবই যত্নবান। তবুও এই মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ থেকে এবার তৃতীয়বর্ষে চূড়ান্ত পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত বুধবার সকালে তাঁর লাশ পাওয়া যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পশ্চিম সিং এলাকার একটি পুকুরে। আদনান আলতাফ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আমি এসেছি অন্যান্য শিক্ষার্থীদের মনোবল বাড়াতে: মৃন্ময় কুমার সিং

২

মুঠোফোন আনতে গিয়ে আর ফেরেননি আদনান, পরীক্ষা দেওয়াও হলো না তাঁর

৩

কুমিল্লায় ভারতীয় বাজিসহ পিকআপ ভ্যান জব্দ

৪

মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৯৯

৫

নির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে মারধর

সম্পর্কিত

১৬ মিনিট আগে
কুমিল্লায় ভারতীয় বাজিসহ পিকআপ ভ্যান জব্দ

কুমিল্লায় ভারতীয় বাজিসহ পিকআপ ভ্যান জব্দ

৬ ঘণ্টা আগে
মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৯৯

মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৯৯

৯ ঘণ্টা আগে
নির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে মারধর

নির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে মারধর

১১ ঘণ্টা আগে