দেবীদ্বার প্রতিনিধি

স্বাধীনতা ৫০ বছরেও কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি, দীর্ঘদিনের এমন বেহাল সড়ক সংস্কারের উদ্যোগ নিলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামের সন্তান প্রবাসী এরশাদ মোল্লা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরকামতা ইউনিয়ন থেকে এরশাদ নির্বাচন করবেন।
স্বেচ্ছাসেবী ওই প্রবাসীর উদ্যোগে ও অর্থায়নে বরকামতা ইউনিয়নের আটটি গ্রামের কাঁচা, পাকা রাস্তার খানাখন্দ, বেহাল অবস্থা সংস্কার ও মেরামত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বরকামতা ইউনিয়নের বাগমারা, ফাগুন্ডা, ব্রাহ্মণখাড়া, প্রেমু, বরকামতা, বাগুর, জাফরাবাদ ও মানিপুর গ্রামের বেহাল, খানাখন্দ ও ভাঙ্গা সড়কগুলো ইট, সুরকি দিয়ে সংস্কার কাজ করছেন একদল স্বেচ্ছাসেবীরা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন মানবিক কাজ দেখে খুশি স্থানীয় জনসাধারণ।
মনিপুর গ্রামের স্থানীয়রা জানান, স্বাধীনতার পরে তাদরর গ্রামের কোন সড়ক মেরামত করা হয়নি। অবহেলিত একটি গ্রাম কাঁচা সড়ক গুলো বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। এ গ্রামের রাস্তার কারণে ছেলে, মেয়েরা লেখাপড়ায় আগ্রহী হয় না। ভালো কোন বিয়ে সাদী হয়না। দীর্ঘদিন পর একজন সেচ্ছাসেবীর মাধ্যমে সংস্কার হচ্ছে সড়ক গুলো। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এলাকায় রাস্তা গুলো চলাচলের উপযোগী করে তুলবেন।
প্রবাসী এরশাদ মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে আমার ইউনিয়নে প্রবাস থেকেই স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাস্তা সংস্কার, সোলার স্টিক লাইট স্থাপন, মাদক বিরোধী কার্যক্রম, দরিদ্রের জন্য বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন, ঘর নির্মাণে সহযোগিতাসহ মানবিক সহায়তা করছি। আমার এমন কাজ ভবিষ্যৎ চলমান থাকবে।