নিজস্ব প্রতিবেদক

বুড়িচং উপজেলা যুবলীগ নেতা আদনান হায়দারকে (৪৬) মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলাপুর গোমতী নদীর খেয়াঘাটের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদনান হায়দার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে। তিনি উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানান, আদনান হায়দারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এ ছাড়া বুড়িচং থানায় ২০২২ সালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০২৪ সালে দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে আরো দুটি মামলা রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে। আজ বৃহস্পতিবার আদনান হায়দারকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।