• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

সারের দাম বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২০: ৫০
logo

Photo

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ (ইয়াছিন) বলেছেন, সারের দাম বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ সংগ্রহ, সিভিল ড্রেসে গিয়ে দোকানে দরদাম দেখতে হবে। দেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতিও টেকসই, মজবুত ও শক্তিশালী হবে।

আজ শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের গোমতি নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে হরিণধরা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য নির্ধারিত মূল্য ঠিক করে দিয়েছে। এক মণ ধান উৎপাদনে কৃষকের যে ব্যয় হয়, তা বিবেচনায় নিয়েই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সারা দেশে প্রথম ধাপে প্রাক-পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে ১০ জেলার ১১টি উপজেলায় ১১টি কৃষি বøকে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, প্রান্তিক, দরিদ্র ও ক্ষুদ্র কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব কৃষকের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে।

আমিন উর রশিদ আরও বলেন, কোনো দালালের মাধ্যমে নয়, কৃষকরাই সরাসরি কৃষি অফিস থেকে হার্ভেস্টিং মেশিনসহ বিভিন্ন সুবিধা পাবেন এবং প্রকৃত কৃষকরাই এ সুবিধার আওতায় আসবেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃষক কার্ড কর্মসূচি চালু হয়েছে। সরকার দেশের কৃষকের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং সেই সময়ে চাল রফতানিও সম্ভব হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ফুল সজ্জিত ছাদখোলা গাড়িতে শিক্ষককে বিদায়

২

সারের দাম বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী

৩

খালের ওপর সড়ক-মার্কেট-বাড়ি, খননে প্রতিবন্ধকতা

৪

কুমিল্লায় আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

৫

দাউদকান্দিতে এমইপি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্পর্কিত

ফুল সজ্জিত ছাদখোলা গাড়িতে শিক্ষককে বিদায়

ফুল সজ্জিত ছাদখোলা গাড়িতে শিক্ষককে বিদায়

৯ ঘণ্টা আগে
খালের ওপর সড়ক-মার্কেট-বাড়ি, খননে প্রতিবন্ধকতা

খালের ওপর সড়ক-মার্কেট-বাড়ি, খননে প্রতিবন্ধকতা

১০ ঘণ্টা আগে