• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২০: ১৫
logo

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চান্দিনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২০: ১৫
Photo

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২৫ জন এবং কওমি মাদ্রাসা সংগঠন থেকে বৃত্তিপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার আলীকামোড়া শাহী ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইজখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই উপহার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাইজখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাওলানা কামরুল হাসান মজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা টিমের সদস্য আব্দুর রহমান সরকার।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন সরকার, চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লোকমান হোসেন, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান কামাল।

এ ছাড়া বক্তব্য দেন মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সেলিম, বাড়েরা আলা বক্স বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জাহাঙ্গীর হোসেন, আলীকামোড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোসলেম উদ্দিন প্রধান, সমাজসেবক সালাউদ্দিন সিফাত ও মো. আলা উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলার সাবেক সভাপতি মোশাররফ হোসেন, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি ইমরান হোসেন ভূঁইয়া, জামায়াতে ইসলামী আলীকামোড়া বাজার ইউনিটের সভাপতি হাফেজ ইয়াসিন মিয়া, সমাজসেবক ডা. দেলোয়ার হোসেন, চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নেপাল চন্দ্র দেবনাথ, এওয়াজবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইমরান হোসেন মাস্টার, মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান, সমাজসেবক ফজর আলী মোল্লা এবং জামায়াত কর্মী কবির হোসেন, তাজুল ইসলাম, রাসেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

২

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৩

বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা

৪

চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৫

কুমিল্লায় অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা

সম্পর্কিত

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

২ ঘণ্টা আগে
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৪ ঘণ্টা আগে