• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪: ২৫
logo

Photo

কুমিল্লার চান্দিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ রোববার সকালে দিবসটির কর্মসূচির অংশ হিসেবে চান্দিনা উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের আত্নত্যাগ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁদের চিন্তা-চেতনা ধারণ করেই একটি অসাম্প্রদায়িক,গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা তানজিলা খন্দকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষকদের বদলির আদেশ মানি না মানব না

২

বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩

হঠাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

৪

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে গীত অঞ্জলি

৫

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম ভূঁইয়া

সম্পর্কিত

শিক্ষকদের বদলির আদেশ মানি না মানব না

শিক্ষকদের বদলির আদেশ মানি না মানব না

৯ ঘণ্টা আগে
বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ ঘণ্টা আগে