• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৬, ২১: ৩৬
logo

Photo

কুমিল্লার চান্দিনায় এক নারী উদ্যোক্তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করে মুঠোফোনে ভিডিও ধারণ করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে চান্দিনা উপজেলার মহিচাইল সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দিনা উপজেলার মহিচাইল বাজার সংলগ্ন এলাকার দেলোয়ার হোসেনের ছেলে গাড়ি চালক মো. রুবেল (২৮) ও একই পাড়ার প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে মো. জামাল (৪০)।

ভুক্তভোগী ওই নারী বলেন, তিনি নিজে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে পার্লারের কাজ শিখে মহিচাইল বাজারে পার্লারের ব্যবসা দেন। বেশ কিছুদিন যাবৎ রুবেল ও জামাল তাঁকে বিভিন্নভাবে উত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই নারীর অশ্লীল ভিডিও তৈরি করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদাদাবি করে। তাতেও ওই নারী কর্ণপাত না করায় বৃহস্পতিবার দুপুরে তারা ওই নারী উদ্যোক্তার বিউটি পার্লারে গিয়ে জোরপূর্বক তাঁর শ্লীলতাহানি করে এবং শ্লীলতাহানির ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পরে ভুক্তভোগী নারী পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ করেন। আমরা মামলা গ্রহণ করে বিশেষ অভিযানে পর্ণোগ্রাফী উৎপাদন, সংরক্ষণ ও মর্যাদাহানির জন্য ভীতি প্রদর্শনসহ যৌন পীড়নের অপরাধে তাদেরকে গ্রেপ্তার করি। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

২

বরুড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

৩

‘সাক্ষী’ বানাবে বলে দুই মিস্ত্রিকে গ্রেপ্তার দেখানোর অভিযোগ

৪

কুমিল্লায় যাত্রাবিরতিতে ভুলে শিশুকে ফেলে যায় পাকিস্তানি পরিবার

৫

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ

সম্পর্কিত

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে