বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। আজ শনিবার বিকেলে প্রয়াত তপন বক্সীর নিজ গ্রাম হারংয়ে পুলিশের একটি চৌকস দল তাকে ওই সম্মান প্রদান করে। এর আগে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে তার দেহ মুড়িয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হক, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. মিজানুর রহমান।

প্রয়াত তপন বক্সী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি ছিলেন। এছাড়া তিনি চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত