• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় পিকআপের ধাক্কায় চিকিৎসক স্বামীর মৃত্যু

মোটরসাইকেলে ঢাকা থেকে লক্ষ্মীপুর ফিরছিলেন নবদম্পতি

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৯: ৫৬
logo

চান্দিনায় পিকআপের ধাক্কায় চিকিৎসক স্বামীর মৃত্যু

চান্দিনা প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৯: ৫৬
Photo

রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি লক্ষ্মীপুরে ফিরছিলেন এক নবদম্পতি। পথে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র শীল (৩২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর স্ত্রীও আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লরি একই দিকে চলা একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চৌপল্লীতে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ চন্দ্র শীলের তিন সন্তানের মধ্যে শান্তই ছিলেন একমাত্র ছেলে। কয়েক মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাঁর বাবা কৃষ্ণ চন্দ্র শীল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা

২

অপহরণের অভিযোগে দেবীদ্বারে ৫ যুবক গ্রেপ্তার

৩

জিপি বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

বুড়িচংয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৫

নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা

৬ ঘণ্টা আগে
অপহরণের অভিযোগে দেবীদ্বারে ৫ যুবক গ্রেপ্তার

অপহরণের অভিযোগে দেবীদ্বারে ৫ যুবক গ্রেপ্তার

৮ ঘণ্টা আগে