চৌদ্দগ্রামে ২০ হাজার ইয়াবা বড়িসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

ভারত সীমান্তবর্তী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি পাড়া থেকে ১৯ হাজার ৯৫০ ইয়াবা বড়িসহ ছাত্রলীগ নেতা খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আজ শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ।

খলিল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও বাবুচি গ্রামের ইদু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের ভারত সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে আটটায় আমানগন্ডা বিওপি এর টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুচি পাড়া নামক স্থান হতে ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিলুর রহমান নামের এক যুবককে আটক করে। আটককৃত খলিলুর রহমানকে ইয়াবাসহ চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত