চৌদ্দগ্রামে দুই শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ১৭০ অসহায় রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের চশমা পরীক্ষা ও ২৩ জন রোগীর ছানি অপারেশনের বাছাই করা হয়েছে।

আজ মঙ্গলবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মো. আবদুল কাদেরের সঞ্চালনায় স্থানীয় আল মদিনা নূরানী হাফেজিয়া মাদ্ররাসায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মুহিব আসিফ, আবদুল জলিল মেম্বার, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী পাল, মাদ্রাসার সভাপতি একেএম শহিদুল আলম, মুহতামিম হাফেজ ফরিদ উদ্দিন, সমাজসেবক আবদুল হাকিম প্রমুখ।

রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার আবদুল কাদের বলেন, ‘সমাজের বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা পেলে আগামীতে বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করবে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশন।’

ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘ফ্রি চক্ষু চিকিৎসা উপলক্ষে প্রবাসী ও দেশে থাকা মানবিক ব্যক্তিগণ আর্থিক সহযোগিতা করেছেন। ফাউন্ডেশন ও গ্রামবাসীর পক্ষ থেকে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।’

উল্লেখ্য, ২০২৪ সালের পহেলা এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও ঈদে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত