চৌদ্দগ্রামে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে আটক মোঃ জলিল ও আমির হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত।

রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান।

র‌্যাব জানায়, মহাসড়কের পাশের হোটেলগুলোতে রোববার রাতে প্রশাসন ও র‌্যাব অভিযান চালিয়ে প্রকাশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় মোঃ জলিল ও আমির হোসেনকে আটক করা হয়। জলিল বরিশাল জেলার হিজলা থানার আলী আহম্মদের ছেলে এবং আমির হোসেন চৌদ্দগ্রামের ঈশানচন্দ্রনগর গ্রামের খলিল মিয়ার ছেলে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত মোঃ জলিলকে ৬ মাসের ও আমির হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত