চৌদ্দগ্রাম প্রতিনিধি

আগামী শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকা লংমার্চে আইনশৃঙ্খলা ঠিক রাখতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ইউএনও শাহাদাৎ হোসেন ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইনের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ বুধবার পৃথক মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের আমির মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা মোস্তফা, এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে জামায়াত নেতৃবৃন্দ লংমার্চ বাস্তবায়নে খেলাফত মজলিস ও এনসিপির সঙ্গে পরামর্শ সভা করেন।