চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা প্রদান

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

‘মাদকে জীবন নষ্ট, রক্তদানে জীবন শ্রেষ্ঠ’-এ প্রতিপাদ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার ধোড়করা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও জাহাঙ্গীর হোসেন সাহেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ রাসেল। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা আবুল হাশেমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আসাদুজ্জামান নূর, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. এমদাদ উল্যাহ, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন, কর আইনজীবী ইকবাল হোসেন জনি, ব্যবসায়ী শফিউল ইসলাম জিয়া, আবদুল মমিন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এনায়েত উল্লাহ মাসুম। স্বাগত বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক আকাশ কর্মকার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত