চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

ইসলামী ব্যাংক কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ব্যাংক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম শাখার প্রধান এভিপি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার সাবেক শাখা প্রধান মো. হাবিবুর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আব্দুর রহিম, হাজেরা ব্রিকসের স্বত্বাধিকারী মো. বেলাল হোসেন, ব্যবসায়ী মোস্তফা কামাল মোস্তাফিজ, ইকবাল হোসেন কাজল, খোরশেদ আলম, সবুজ মিয়া শুক্কুল। ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার জুনিয়ার অফিসার কাহহার মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন এফএভিপি ও ম্যানেজার অপারেশন মো. হুমায়ুন কবির।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একটি কল্যাণমুখী ব্যাংক। ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক। এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টানসহ সব ধরনের গ্রাহক সমমর্যাদা ও মূল্যায়ন পান। ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে সব সময়ই অবদান রেখে চলেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত