• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় শিশু নিহত, আহত মা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৯: ৫৩
logo

Photo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা খালাসি মসজিদ এলাকায় বাসের ধাক্কায় মুনতাসির আহমেদ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাসির চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুল মতিনের নাতি। তাদের মূল বাড়ি পাবনা জেলায় হলেও তারা পরিবারসহ ঢাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান শিপলু ও স্থানীয় সূত্রে জানা গেছে, জন্মনিবন্ধনে ভুল সংশোধন করতে বৃহস্পতিবার দুপুরে রুজিনা বেগম ঘোলপাশা ইউপি কার্যালয়ে আসেন। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুরে পরিচিত এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের উঠতেই যাত্রীবাহী বাসের ধাক্কায় রুজিনা বেগম ও মুনতাসির আহমেদ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুনতাসির আহমেদকে মৃত ঘোষণা করেন। তার মা রুজিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, দুর্ঘটনার শিকার এক শিশুকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। তার মাকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজির আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত লাশ ফাঁড়িতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

অপ্রতিমই ছিল মায়ের পৃথিবী

২

অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের তুহিন আটক

৩

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মায়ের আকুতির ২২ ঘন্টা পরও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের

৫

সিটি নির্বাচনের আগেই তারেক রহমান কুমিল্লা বিভাগ ঘোষণা করবেন: ইউছুফ মোল্লা টিপু

সম্পর্কিত

অপ্রতিমই ছিল মায়ের পৃথিবী

অপ্রতিমই ছিল মায়ের পৃথিবী

২ ঘণ্টা আগে
অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের তুহিন আটক

অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের তুহিন আটক

২ ঘণ্টা আগে
লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে