• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চামড়া নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৬, ২১: ২৪
logo

চামড়া নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৬, ২১: ২৪
Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে কোরবানির গরুর চামড়া নিয়ে বিপকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। সকাল থেকে রাত গড়িয়ে গেলেও ক্রেতার দেখা মিলছে না অনেক বাজারে।

ওই কারণে উপজেলার অনেক স্থানে চামড়া পড়ে আছে। কিছু বাজারে ক্রেতার দেখা মিললেও তারা প্রতিটি চামড়া ক্রয় করছেন ১০০ টাকা করে।

উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে মৌসুমি ব্যবসায়ীরা ৩০০ টাকায় প্রতিটি চামড়া ক্রয় করে বিপাকে পড়েছেন। ঈদের দিন রাত ৯টার পর উপজেলার কাশিনগর বাজারে এসে দেখা গেছে কিছু মৌসুমি ব্যবসায়ী গ্রাম অঞ্চল থেকে চামড়া কিনে লাভের আশায় চামড়া নিয়ে স্তুপ করে বসে আছেন।

তবে চামড় ব্যবসায়ীদের দেখা মিলছে না। আবার গ্রামে যারা কোরবানি করেছেন চামড়া বিক্রি করতে পারেননি তারা এই চামড়া নিয়ে বাজারে আসলে কিছু মৌসুমি ব্যবসায়ী প্রতিটি চামড়া কিনছেন ১০০ টাকা করে।

রাত ১০টায় কলাবাগান বাজারের মৌসুমি চামড়া ব্যবসায়ী ওয়াদুদ ক্ষোভ জানিয়ে বলেন, দাম কমবেশি তো সমস্যা না, এখন পর্যন্ত একজন এসেও চামরার দাম জিজ্ঞেস করলে না। রাতে বিক্রি করতে না পারলে নদীতে ফেলে চলে যাব। কোনো সরকারই চামড়ার সিন্ডিকেট ভাঙতে পারল না। আমাদের জীবন শেষ।’

উপজেলার কাশিনগর বাজারের শহীদ নামে এক মৌসুমি ব্যবসায়ী জানান, সকালে গ্রাম থেকে প্রতিটি চামড়া কিনেছি ২০০ থেকে ৩০০ টাকা করে কিন্ত এখন এই চামড়া নিয়েও বিপাকে পড়েছি। চামড়া ব্যবসায়ীদের দেখা মিলছে না।

আল হেরা দারুল সুন্নত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন বলেন, মানুষ কষ্ট করে মাদ্রাসায় চামড়া দান করেছে। প্রায় ৬০০ চামড়া নিয়ে বিপাকে পড়েছি। মানুষ দান করেছে এখন চামড়াগুলো ফেলে দিতে পারছি না। সরকার যে দাম নিধারণ করল বাস্তবে তার বাস্তবায়ন নেই।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৭ ঘণ্টা আগে