• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে আহত ৩০, চালক আশঙ্কাজনক

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৮
logo

Photo

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাটিবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। আজ রোববার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, ফেনী থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের বাসটি আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে একটি ফিডার সড়ক থেকে মাটিবাহী ড্রাম ট্রাক মহাসড়কে উঠে আসে। এ সময় বাসটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন।

বাসযাত্রী জেবা আক্তার বলেন, হঠাৎ ফিডার সড়ক থেকে একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে মহাসড়কে উঠে বাসটির সঙ্গে সংঘর্ষ করে। এতে তার কপাল কেটে যায়।

আরেক যাত্রী আবদুর রশীদ বলেন, তিনি ফেনী থেকে বাসে উঠেছিলেন। আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছানোর পর বিকট শব্দ শুনতে পান। পরে দেখেন, তাঁর পা সিটের সঙ্গে আটকে গেছে। অন্য যাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় বাসিন্দা আহলাদ হোসেন বলেন, ড্রাম ট্রাকটির চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। সংঘর্ষে বাসচালকের দুই পা ভেঙে যায় এবং মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। এর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, দুর্ঘটনার কারণ ও ড্রাম ট্রাকটির বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

অপ্রতিমই ছিল মায়ের পৃথিবী

২

অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের তুহিন আটক

৩

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মায়ের আকুতির ২২ ঘন্টা পরও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের

৫

সিটি নির্বাচনের আগেই তারেক রহমান কুমিল্লা বিভাগ ঘোষণা করবেন: ইউছুফ মোল্লা টিপু

সম্পর্কিত

অপ্রতিমই ছিল মায়ের পৃথিবী

অপ্রতিমই ছিল মায়ের পৃথিবী

১ ঘণ্টা আগে
অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের তুহিন আটক

অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের তুহিন আটক

১ ঘণ্টা আগে
লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে