চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা কার্ভাড ভ্যান চালক নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাজী জাফর (৩৫)নামের এক কার্ভাড ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত চালক ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের ছেলে। আজ রোববার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজিম উদ্দিন।

স্থানীয় সুত্রে যায়, আজ রোববার সকালে চট্টগ্রামমুখী রোডে চলন্ত অবস্থায় কাভারভ্যান (ঢাকা মেট্টো ন ২০-৬৫৭৫) গাড়িটি সামনে থাকা অজ্ঞাতনামা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে কার্ভাডভ্যান চালক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, গুরতর আহত কার্ভাডভ্যান চালক কাজী জাফরের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত