জুলাই গণহত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর গণ মিছিল

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

গণ ভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের বিচার দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট জামায়াতে ইসলামী উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণ মিছিলটি মুন্সিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আজ শনিবার মুন্সিরহাট বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা মজলিসে শূরার সদস্য নূরে আলম মিয়াজী, শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমানসহ ইউনিয়ন জামায়াতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবাধিকারবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত