• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

মাঘের সন্ধ্যায় চন্দন দাসের বাসায় পিঠাপুলি ও সংগীতের আসর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ২৯
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ২৬
logo

মাঘের সন্ধ্যায় চন্দন দাসের বাসায় পিঠাপুলি ও সংগীতের আসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ২৯
Photo

এক সময় কুমিল্লা শহরের এবাড়ি ওবাড়ি থেকে সকাল, বিকেল ও সন্ধ্যায় হারমোনিয়ামের শব্দ ভেসে আসতো। গান হতো। আবৃত্তি হতো। প্রতিটি পাড়ায় পাড়ায় ছেলে মেয়ে পরিণত মানুষেরা গোল হয়ে গান শুনতো। নানান তান পিঠা থাকতো। ঘরোয়া এই আয়োজনে সামাজিক বন্ধন সুদৃঢ় হতো। কালের পরিক্রমায় সেটি কমে গেছে।

তবে আজ শনিবার সন্ধ্যায় নগরের ঝাউতলা এলাকায় সংস্কৃতিকর্মী চন্দন দাসের বাসায় বসে সংগীতের আসর। পিঠা খাওয়ার ধুম পড়ে। ধোঁয়া উড়া গরম পিঠা। ভাপা পিঠা, চিতল পিঠা, নারকেল পিঠা, সবজি পিঠা, রং চা -সবই ছিল আয়োজনে।

এ আয়োজনে লালনের গান করেন ডা. ইকবাল আনোয়ার, আধুনিক গান করেন সাবেক কাউন্সিলর আইনজীবী নাজনীন কাজল, গানের শিক্ষক রতন আচার্য, ডা. আতোয়ার রহমান ও আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনুরাধা দাস। কি সুন্দও গেয়েছেন চার শিল্পী। ওদের গানে মুগ্ধতার আবেশ জড়িয়ে যায়।

আয়োজনে উপস্থিত ছিলেন লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, ডা. আতোয়ার রহমান, অধূনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এডভোকেট শহীদুল হক স্বপন, আবৃত্তিকার কাজী মাহতাব সুমন, খায়রুল আজিম শিমুল, দেলোয়ার মজুমদার, মনিরুল ইসলাম ও আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

১০ ঘণ্টা আগে