আমার শহর ডেস্ক

কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত-পা বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হবে। মুরাদনগরে এই ধরণের মানুষের স্থান নেই। এ ক্ষেত্রে আমার আত্মীয়স্বজনও রেহাই পাবে না।
আজ শনিবার বিকেলে মুরাদনগরের শ্রীকাইলের পিড়াপিড়িয়ায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, বিগত সময়ে মুরাদনগরের মানুষ হাজার কোটি টাকার মালিক ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পরাজিত করে আমাকে বিজয়ী করেছে। টাকা দিয়ে যদি মানুষকে কেনা যেত তাহলে আমি এই কোটিপতির সঙ্গে এমপি হতে পারতাম না।
তিনি বলেন, আমাকে ২০০৮ সালের নির্বাচনেও ভোট দিয়ে আপনারা এমপি বানাইছেন কিন্তু আওয়ামী লীগ সরকার আমাকে ৫ বছর আপনাদের প্রতিনিধিত্ব করার অধিকার কেড়ে নিয়েছে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে।
আমি বিদেশে গিয়েও যখন আপনাদের খোঁজখবর রাখতাম আপনারা আমাকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করতেন। তখনই আপনাদের ওপর তারা পুলিশ দিয়ে নির্যাতন করত। আমাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে জেলে রেখে মারতে চেয়েছিল। আল্লাহর রহমত আমি আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি।
আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং পূর্বের চেয়ে বেশি ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
মুরাদনগরের শ্রীকাইলের পিড়াপিড়িয়া ছাড়াও বাঙ্গরা সদর ইউনিয়ন ও চাপিতলা ইউনিয়নের পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী তছু, জহির সিদ্দিকী, সজল খান, বিএনপি নেতা আব্দুল মোমেন, ইসহাক মুন্সি, গোলাম হাক্কানী, আনিছ খান। যুবদলের ইউনিয়ন সভাপতি গাজী আব্দুল বাছির, আবুল হোসেন, দুলাল হোসেন, জাহাঙ্গীর সওদাগর প্রমুখ।