• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

কুমিল্লা সিটি করপোরেশন

অবশেষে ১২৫ কোটি টাকা ব্যয়ে ১৫ তলা নগর ভবনের দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১২: ১৬
আপডেট : ২১ মে ২০২৬, ১৩: ৩৮
logo

অবশেষে ১২৫ কোটি টাকা ব্যয়ে ১৫ তলা নগর ভবনের দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১২: ১৬
Photo

কুমিল্লা সিটি করপোরেশন ১২৫ কোটি ৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৫ তলা বিশিষ্ট নগর ভবন নির্মাণের দরপত্র আহ্বান করেছে। গত ১৮ মে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞা ওই দরপত্র আহ্বান করেন।

এতে বলা হয়, ১৫ তলা ফাউন্ডেশন হবে। এখন নয় তলা পর্যন্ত হবে। আগামী ১৭ জুন বিকেল পাঁচটা পর্যন্ত দরপত্র কেনা যাবে। ১৮ জুন দুপুর ১২ টায় দরপত্র খোলা হবে।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, ইতিমধ্যে দুইটি বেজমেন্টসহ ভবনের নকশা অনুমোদন হয়েছে। তিন বছরের মধ্যে ওই ভবনের নির্মাণ কাজ শেষ হবে। কুমিল্লা নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ওই ভবন হচ্ছে। মেগাপ্রকল্পের অর্থায়নে ভবনটি হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. আবু সায়েম ভূঁইয়া বলেন, ভবনটি দৃষ্টিনন্দন হবে। এখন প্রাথমিকভাবে ১০ তলার অনুমোদন মিলেছে। পরে বাকি পাঁচতলা করা হবে।

নগর ভবন হলে সেবা বাড়বে। কর্মকর্তা ও কর্মচারীরা সুন্দর পরিবেশে কাজ করতে পারবে। এটা কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি।

জানা গেছে, বিএনপি দলীয় বর্তমান একজন সংসদ সদস্য ২০২৪ সালের ৫ আগস্টের পর নগর ভবন নির্মাণে বাধা দেন বলে স্থানীয় সরকারের তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লার এক সমাবেশে বলেছিলেন। পরে নগর ভবনে খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া গেছে।

ওই সংসদ সদস্যের দাবি, কুমিল্লা সিটি করপোরেশনের আয়তন যে এলাকায় বেশি, সেখানে নগর ভবন নির্মাণ হোক। তাঁর এমন অযৌক্তিক দাবিতে ক্ষুব্ধ নগরবাসী। যে কারণে নগর ভবন নির্মাণ হতে দেরি হয়।

কুমিল্লা নগরের উন্নয়নের জন্য মেগা প্রকল্পের আওতায় চার বছর আগে ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত বড় প্রকল্পগুলোর মধ্যে নগর ভবনের দরপত্র আহবান করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, নানা কারণে এতোদিন নগর ভবন নির্মাণ হয়নি। এখন নগর ভবন হচ্ছে। এটি দৃষ্টিনন্দন ভবন হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সংবাদ সম্মেলন

২

চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪

৩

দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা

৪

জনসমক্ষে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩

৫

অবশেষে ১২৫ কোটি টাকা ব্যয়ে ১৫ তলা নগর ভবনের দরপত্র আহ্বান

সম্পর্কিত

কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সংবাদ সম্মেলন

কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সংবাদ সম্মেলন

২৮ মিনিট আগে
চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪

চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪

৩২ মিনিট আগে
দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা

দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা

৩৪ মিনিট আগে

৪২ মিনিট আগে