• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

‘তরুণরা বিশ্বাস করে রাজনীতি কোনো ব্যবসা নয় জনসেবা’

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : ইয়াছিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২: ০২
logo

Photo

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শুধু কথায় নয়,তিনি নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছেন। সেদিন পুরো বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এক পর্যায়ে দখলদার বাহিনী বুঝতে পেরেছিল, এ দেশের স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষা আর দমিয়ে রাখা যাবে না, এই দেশে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তখনই তারা নীলনকশা অনুযায়ী ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ দেশের মেধাবী মানুষদের নির্মূল করার জন্য। বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

গতকাল রোববার বিকেলে কুমিল্লা নগেরর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে এ জাতির ওপর চালানো হয়েছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন, লুটপাট, মিথ্যা মামলা, হামলা ও দুর্নীতি। অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, বিরোধী মত ও কণ্ঠকে চেপে ধরা হয়েছিল। দেশবাসীর সম্পদ লুণ্ঠন করা হয়েছে। যদি এই সময়টুকু দেশকে সঠিকভাবে পরিচালনায় কাজে লাগানো হতো, তাহলে আজ বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারতো।

নেতাকর্মীদের উদ্দেশ্যে করে ইয়াছিন বলেন, মানুষ আজ নতুন স্বপ্ন দেখছে আগামী দিনের একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন। আমাদের পক্ষে সম্ভব এবং আমরাই পারব একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে। তবে সেটি প্রমাণ করতে হবে আমাদের কথা দিয়ে নয়, আমাদের কর্মের মাধ্যমে এই দেশের ১৮ কোটি মানুষের কাছে।

নতুন প্রজন্মের প্রসঙ্গে তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম তোষামোদ, ধোঁকাবাজি ও প্রতারণার রাজনীতি পছন্দ করে না। গত ১৭ বছর ধরে তারা মিথ্যা রাজনীতির বুলি শুনে ক্লান্ত। তারা আর ফাঁকা আশ্বাস শুনতে চায় না। তারা চায় সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব। তাঁরা বিশ্বাস করে রাজনীতি কোনো ব্যবসা নয়, রাজনীতি হতে হবে জনসেবা ও মানুষের কল্যাণের মাধ্যম। আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মতো নেতৃত্বের দিকেই নতুন প্রজন্ম তাকিয়ে আছে।

সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ অন্যরা।

এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, মাহাবুবুর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মনির হোসেন পারভেজ, আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, মহানগর যুবদলের সদস্য সচিব রুমান হাসান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন,দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণ

২

সনাতন ধর্মাবলম্বী সংগঠনের সঙ্গে মনিরুল হক চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

৩

তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই: কৃষিমন্ত্রী

৪

ব্রাহ্মণপাড়ায় ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

৫

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পর্কিত

কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণ

১৪ ঘণ্টা আগে

১৫ ঘণ্টা আগে