বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় ছাত্রদল ও ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ ঘোষণা দেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘লীগ ধরে জেলে ভর, কিসের আবার ডিসেম্বর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’ এবং ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করবেন। ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো ধরনের কার্যক্রম চোখে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাঁদের আগে পিটিয়ে, তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করব।’
তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ এই ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আমাদের অসংখ্য শিক্ষার্থী ভাই-বোনের রক্ত লেগে আছে। গত ১৭ বছর ধরে তারা দেশের প্রতিটি ক্যাম্পাসকে অত্যাচার ও নির্যাতনের কেন্দ্রে পরিণত করেছে। সারাদেশের আনাচে-কানাচে, শহর, নগর ও মহানগরের প্রতিটি জায়গায় আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা। ৫ আগস্টের পর থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব ইউনিট কাজ করে যাবে।’
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাএদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।