• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মুরাদনগর

মুরাদনগরে গ্রাহকদের ১০ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ৩

মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১: ৩৭
logo

Photo

মুরাদনগরে আইসেল ওয়ান মার্কেট আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক হাজার ২০০ গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২১ জনের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা হয়েছে। এ ঘটনায় তিন মাঠ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের সাইফুল ইসলাম, পশ্চিম সোনাউল্লাহ গ্রামের শরীফুল ইসলাম এবং দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের নজরুল ইসলাম। তারা প্রতিষ্ঠানটির মুরাদনগর শাখার মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রাহকরা জানান, গত মঙ্গলবার সকালে মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা দক্ষিণপাড়া আব্দুর রহমানের বাড়িতে থাকা কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখেন তারা। সবার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, প্রায় তিন মাস আগে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। গ্রাহকদের সঞ্চয়ের টাকা ১০ দিনের মধ্যে দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখায়। এভাবে বিভিন্ন অঙ্কের টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে গত মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকরা টাকা নিয়ে পালিয়ে গেছেন- এমন খবর ছড়িয়ে পড়লে গ্রাহকরা ওই কার্যালয়ে ভিড় করেন। গতকাল বুধবারও দিনভর কার্যালয়ে গ্রাহকদের ভিড় দেখা যায়। এর আগেই গত মঙ্গলবার উত্তেজিত গ্রাহকরা তিন মাঠকর্মীকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ভুক্তভোগী ফারুক মিয়ার অভিযোগ, তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে ৯ লাখ ৫০ হাজার টাকা জমা দেন। বিনিময়ে ১০ দিনের মধ্যে ১৯ লাখ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তাঁর দাবি, আটক মাঠকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি এক হাজার ২০০ গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১০ কোটি টাকা সংগ্রহ করেছে। গ্রাহকরা প্রতিষ্ঠানের বৈধতার কাগজপত্র দেখতে চাইলে ভবন মালিক তা দেখাতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। তিনি নিজের ৯ লাখ ৫০ হাজার টাকাসহ সব গ্রাহকের অর্থ ফেরত এবং প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মালিক, পরিচালক ও অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার তিনজনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলের প্রধান ফটক রাত ১১টায় বন্ধ

২

ছাত্রলীগের কাউকে ধরিয়ে দিলে আর্থিক পুরস্কার: ছাত্রদলের আহ্বায়ক

৩

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

৪

মুরাদনগরে গ্রাহকদের ১০ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ৩

৫

বিসিক শিল্পনগরীর অবৈধ ভাঙারি দোকানে আগুন, রাতভর আতঙ্কে অন্যান্য কারখানা মালিকেরা

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলের প্রধান ফটক রাত ১১টায় বন্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলের প্রধান ফটক রাত ১১টায় বন্ধ

১ মিনিট আগে
ছাত্রলীগের কাউকে ধরিয়ে দিলে আর্থিক পুরস্কার: ছাত্রদলের আহ্বায়ক

ছাত্রলীগের কাউকে ধরিয়ে দিলে আর্থিক পুরস্কার: ছাত্রদলের আহ্বায়ক

২ মিনিট আগে
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

১০ মিনিট আগে

১৬ ঘণ্টা আগে