• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের নিন্দা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৮: ০৭
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২: ১১
logo

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের নিন্দা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৮: ০৭
Photo

সম্প্রতি দেশব্যাপী হত্যা, খুন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে সেটির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট।

সোমবার (১৪ জুলাই) ইউট্যাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে একটা গোষ্ঠী হত্যা, খুন, ধর্ষণের মতো অপরাধ করে চলেছে। এমনকি গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পৈশাচিকভাবে হত্যা করা হয়। এছাড়া গত ১০ জুলাই যুবদল নেতা মাহবুবুর রহমানকে হত্যা করা হয়। এসব ঘটনায় ইউট্যাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মর্মাহত ও উদ্বিগ্ন।

এছাড়া আরও উল্লেখ করা হয়, এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির উপর সুপরিকল্পিতভাবে দায় চাপানো হচ্ছে। সন্ত্রাসী যে হোক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে বিচারের দাবি জানায় সংস্থাটি।

ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, 'যেকোনো ধরনের ইস্যু ঘটলেই যে বিএনপির ওপর দায় চাপিয়ে দেওয়া হয় এবং তারেক রহমানকে ঘিরে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়; সচেতন মহল হিসেবে আমরা এটির সমালোচনা করছি এবং সকল হত্যা, খুন, নৈরাজ্যের বিচার দাবি করছি।'

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতাদের ইফতারে পুলিশের হানা, আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

২

বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

৩

'উফ' শব্দের পর দেখা যায় স্ত্রীর মাথা বিচ্ছিন্ন!

৪

কুমিল্লায় এবি পার্টির ইফতার ও আলোচনা সভা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়ক চাইয়ের লিফলেট বিতরণ

সম্পর্কিত

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতাদের ইফতারে পুলিশের হানা, আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতাদের ইফতারে পুলিশের হানা, আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

২ ঘণ্টা আগে
বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

৩ ঘণ্টা আগে