• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প থেকে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৩: ৩৪
logo

Photo

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের তিন দিন পর রিপন মিয়া (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাপাতলী গ্রামের মৎস্য প্রকল্প থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন ওই গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাতে রিপন পার্শ্ববর্তী চাপাতলী গ্রামের একটি মাহফিলে যান।

পরদিন সকালে পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাবা রমিজ উদ্দিন রোববার বিকেলে দাউদকান্দি মডেল থানায় জিডি করার জন্য আসেন। তখন এলাকার কিছু সূত্র থেকে খবর আসে, মৎস্য প্রকল্পে রিপনের লাশ ভেসে উঠেছে। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

নিহতের বাবা রমিজ উদ্দিন জানান, পাশের বাড়ির গুরুচরণ দাসের বড় ছেলে বিশ্বজিতের স্ত্রীর রিংকির সঙ্গে আমার ছেলে রিপনের চার বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিশ্বজিৎ আমার ছেলে রিপনকে মাহফিল থেকে ডেকে হত্যা করে মাছের প্রজেক্টে লাশ ফেলে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানায়, নিহতের পরিবার রিপনের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করতে আসলে এলাকা থেকে তার লাশ ভেসে উঠার খবর আসে। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য আগামীকাল সকালে কুমিল্লায় পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৯ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে