দেবীদ্বার প্রতিনিধি

চিকিৎসা শেষে বাড়ি ফিরছিল ১০ বছরের শিশু মিনহার পরিবার। গন্তব্যের কাছাকাছি এসে তারা সিএনজি অটোরিকশা থেকে নামেন। স্বজনেরা ভাড়া পরিশোধ করছিলেন। মিনহার মায়ের কোলে ছিল তারই ছোট বোন। স্বজনেরা ভাড়া পরিশোধের সময় পিছনে খেয়াল করেনি সে। সড়ক পার হওয়ার চেষ্টাকালে আচমকা ট্রাক এসে পিষে দেয় তাকে। মা ও স্বজনদের সামনেই ছটফট করতে করতে মারা যায় সে। আজ সোমবার কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মিনহা (১০) পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। সে তার মায়ের সঙ্গে দেবিদ্বারের ছোট শালঘর নানার বাড়িতে এসেছিল। তার মায়ের নাম জুলেখা আক্তার। সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি।
সোমবার সকালে মিনহার মা জুলেখা আক্তার চিকিৎসকের পরামর্শ নিতে দেবীদ্বারে হাসপাতালে আসেন। এ সময় মিনহার সঙ্গে তার বোন ও নানিও ছিলেন। চিকিৎসা শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে নানার বাড়িতে ফিরছিলেন। পথে ছোট শালঘর এলাকায় সিএনজি থেকে নামার পর স্বজনরা ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আমরা শুনেছি এটি কুমিল্লা-সিলেট মহাসড়কে হওয়ায় সেখানে মীরপুর ফাঁড়ি পুলিশের একটি দল গিয়েছে। তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন।