কুমিল্লা-৪ (দেবীদ্বার)

ইনসাফের প্রশ্নে ছাড় দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল সোমবার বিকেলে তিনি দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ। যিনি দলের সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়াও শহীদ পরিবারের সদস্য, জোট নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদেরকে হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আনকম্প্রোইজিং অবস্থান থাকবে। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মৌল মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সাথে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়।

তিনি আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখব। একই সাথে ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে।

নির্বাচন থেকে সরে আসা জামায়ত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমারও ইচ্ছে ছিল নির্বাচন করার। কিন্তু দলের সিদ্ধান্তে, বৃহত্তর স্বার্থে আমি নির্বাচন থেকে সরে এসেছি। আশা করি, আপনারা সবাই মিলে হাসনাত আব্দুল্লাহর পক্ষে কাজ করবেন।

এদিন দুপুরে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত