তিতাসে খাল উদ্ধারে উপজেলা পরিষদের যৌথ সভা

তিতাস প্রতিনিধি
Thumbnail image

তিতাসে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দখল বা ভরাটকৃত খাল উদ্ধারে উপজেলা পরিষদের যৌথসভা আজ বুধবার উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের ভূমি, কৃষি ও উপজেলা প্রকৌশলী অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে ৪১টি খালের তালিকা প্রস্তুত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান। এছাড়া সভায় মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলীগণও উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিকভাবে ৯টি ইউনিয়নে ৪১টি খাল নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দখল ও ভরাটকৃত খালের তালিকা পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছিল। সেই আলোকে আজকে আমরা ৪১টি খাল চিহ্নিত করেছি। পরবর্তী নির্দেশনা মোতাবেক আমরা বাকি প্রক্রিয়া বাস্তবায়ন করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত