• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

অপহরণের অভিযোগে দেবীদ্বারে ৫ যুবক গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১: ০০
logo

Photo

কুমিল্লার দেবীদ্বারে অপহরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে অভিযুক্তদের কুমিল্লার আদালতে পাঠানো হয়।

এরআগে গতকাল শুক্রবার রাতে বিল্লাল হোসেনকে অপহরণের সময় উপজেলার বাগুর স্টেশন এলাকা থেকে ওই ৫ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ভুক্তভোগী বিল্লাল হোসেনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দইয়ারা গ্রামে। তিনি ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বিল্লাল চান্দিনা পৌর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

অভিযুক্ত ৫ যুবক হলেন- দাউদকান্দি উপজেলার খোশকান্দি গ্রামের আবুল কালামের ছেলে আমির হামজা, একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন মিয়ার ছেলে মাসুদ রানা, মুরাদনগর উপজেলার দইয়ার গ্রামের আবুল বাসারের ছেলে জুয়েল রানা, একই গ্রামের ইউনুস মুন্সির ছেলে ইউসুফ এবং দেবিদ্বার উপজেলার গাঙ্গচর গ্রামের সুরুজ মিয়ার ছেলে তানভীর আহামেদ।

দেবীদ্বার থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ভুক্তভোগী বিল্লাল হোসেনের বাড়িঘরে হামলা এবং তার ভাই ও বাবা-মাকে মারধরের অভিযোগে মুরাদনগর থানায় একটি মামলা করা হয়। ওই মামলার জের ধরে বিল্লালকে অপহরণের উদ্দেশ্যে বাগুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী মহাসড়কে একটি গাড়ির পেছনের ডালায় তুলে ফেলে। এ সময় অভিযুক্তরা বিল্লালকে মারধর করেন। পরে তাদের সাথে বিল্লালের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অভিযুক্তরা বিল্লালকে ‘মোবাইল চোর’ বলে চিৎকার করে এবং তাকে মারধর করতে থাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে পুলিশ সবাইকে থানায় নিয়ে যায়। এই ৫জন ছাড়াও আরো ৭-৮ যুবক অপহরণের ঘটনায় যুক্ত ছিলেন। তাদের আটক করা যায়নি।

ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, ‘পূর্বের একটি ঘটনার জেরে আমাকে হত্যার উদ্দেশ্য দীর্ঘদিন ধরেই তারা আমাকে অপহরণের চেষ্টা করে চাচ্ছিল। তারা আমাকে মেরে ফেলবে ঘোষণা করেছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।’

ভুক্তভোগী বিল্লাল হোসেনের পরিবার যানায়, পূর্বশত্রুতার জের ধরে বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইউনুস ও বর্তমান সদস্য আক্তার হোসেনের নেতৃত্বে আমাদের বাড়িঘরে হামলা চালানো হয় এবং আমাদের মারধর করা হয়। এ ঘটনায় বিল্লাল কয়েক দিন আগে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর থেকেই বিল্লালকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও শুক্রবার রাতে তেলের পুকুর বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগী বিল্লাল হোসেনের করা মামলায় অপহরণকারী ৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

২

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৩

বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা

৪

চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৫

কুমিল্লায় অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা

সম্পর্কিত

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

৮ ঘণ্টা আগে
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

১০ ঘণ্টা আগে