দেবীদ্বার প্রতিনিধি

দেবীদ্বারে এক মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রয়কালে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাবেরপুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আটক মাদক ব্যবসায়ী শিপন মিয়া (৪৯) সাবেরপুকুরপাড় গ্রামের প্রয়াত আবুল হাসেমের ছেলে।
স্থানীয়রা জানান, ইয়াবা ব্যবসায়ীরা পুরো এলাকার যুব-তরুণদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কোনোভাবেই মাদক বন্ধ করা যাচ্ছে না। শুক্রবার দিবাগত রাতে শিপন তার গ্রাহকদের কাছে ইয়াবা বিক্রয় করার সংবাদ পেয়ে গ্রামের লোকজন তাকে ইয়াবাসহ আটক করে গণধোলাই দিয়ে আটক করে রাখে। পরে পুলিশকে খবর দিলে, রাত্রিকালীন টহলরত দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) বাঁধন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ যেয়ে ঘটনাস্থল থেকে মাদকসহ শিপনকে থানায় নিয়ে আসে।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আটক মাদক ব্যবসায়ী মো. শিপন মিয়াকে স্থানীয়রা আটক রেখে পুলিশকে খবর দেয়, পুলিশ তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের পূর্বক আজ শনিবার দুপুরে কোর্ট হাজতে চালান করেছি। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।