দেবীদ্বার প্রতিনিধি

সদ্য বিএনপিতে যোগ দিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি সদস্য মো. আলম হাজারী (৪৫)।
গতকাল শুক্রবার রাত ৯ টায় দেবীদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
আটক মো. আলম হাজারী বড়শালঘর গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। আলম হাজারী বড়শালঘর ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।
বড়শালঘর গ্রামের মো. মুকবল হাজারী জানান, শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এবং যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন ছালামের নেতৃত্বে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। ওই মিছিলের দায় আলম হাজারীর উপর চাপিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আলম হাজারী গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের অর্থ যোগানদাতা ছিলেন। তাই তাঁকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।