• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

সড়ক দেবে ১২ গ্রামের মানুষের ভোগান্তি

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২: ০৪
logo

সড়ক দেবে ১২ গ্রামের মানুষের ভোগান্তি

দেবীদ্বার প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২: ০৪
Photo

কুমিল্লার দেবীদ্বারে একটি সড়কের অংশ দেবে যাওয়ায় বড়শালঘর, ইউছুফপুর, সুবিল, ফতেহাবাদ ইউনিয়নের ১২ গ্রামের লোকজনের যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। উপজেলার কালিকাপুর-শালঘর সড়কের সংযোগ সড়ক সৈয়দপুর বাজার-পৈরাংকুল আব্দু মার্কেট সড়কের পৈরাংকুল গ্রামের অংশে দেবে যাওয়ার ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ সড়কের পৈরাংকুল গ্রামে সড়কটি দেবে যাওয়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ৪ ইউনিয়নের প্রায় ১২ গ্রামের মানুষ চলাচলে ভোগান্তিতে পড়ে।

এ ব্যাপারে ঠিকাদার মাহফুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহফুজুর রহমান সরকার (ভিপি মাহফুজ) জানান, সড়কটি প্রায় এক বছর আগে মেরামত করেছি। সড়ক নির্মাণে কোনো ত্রুটি ছিল না। সড়কের এক পাশে খাল, অপর পাশে মৎস্য খামার। খামারটি সেচের কারণে ভরা খালের পানির চাপে অথবা সড়কের নিচের অংশে লিকেজ থাকার কারণে পানি চুঁইয়ে মাটি সড়ে দেবে যায়। তারপরও খুব দ্রুত ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে দেব।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, দেবে যাওয়া সড়কের অংশ পরিদর্শন করে এসেছি। এক বছর আগে প্রায় এক কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে ভিপি মাহফুজ সরকার এ সড়কটি নির্মাণ করেন। সড়কের এক পাশে পানি ভরাট খাল অপর পাশে মৎস্য খামারির পুকুর ছিল। পুকুরের পারের অংশসহ পুকুর খনন করে সড়কটিকে পাড় বানিয়েছে। ফলে পুকুরের পাঙাশ মাছ সড়কের অংশ খেয়ে গর্ত করে ফেলে, পুকুরটি সেচের কারণে খালের পানির চাপে সড়কের কিছু অংশ দেবে যায়। খুব শীঘ্রই সড়কটি সংস্কারের ব্যবস্থা করে দেব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

২

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

৩

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

৪

দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

৫

ব্রাহ্মণপাড়ায় সাপে কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সম্পর্কিত

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

১৫ ঘণ্টা আগে
কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

২০ ঘণ্টা আগে